রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়ছেন ৫৫ ভর্তিচ্ছু

২৪ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ AM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৩২ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। ইতিমধ্যে ইউনিটটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আবারও ডাউনলোড করার সুযোগ দেওয়া হয়েছে। রাবি ছাড়াও কয়েকটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ছাইফুল ইসলাম জানান, এ বছর তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। ‘বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ৩০ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তার মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছেন ১৮ হাজার ৪৫২ ও অ-বাণিজ্যের সংখ্যা ১২ হাজার ৪৩৪ জন। এ বছর 'বি' ইউনিটে ৫টি আসন সংখ্যা বাড়ানো হয়েছে। এ বছর ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৫৬৪টি; যা গত বছরে ছিল ৫৫৯টি। সেই হিসেবে এবার আসনপ্রতি লড়ছেন ৫৫ ভর্তিচ্ছু। 

বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়েবসাইটে (admission.ru.ac.bd) ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ড্যাশবোর্ডে নিজ নিজ আসন বিন্যাসের তথ্য দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা। এ ছাড়াও, তারা চাইলে তাদের প্রবেশপত্রের উপরে ডানে অবস্থিত কিউআর কোড স্ক্যান করেও আসনবিন্যাস দেখতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

আরও পড়ুন: চুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

গত ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) ও ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে একটির ফলাফলও প্রকাশ করা হয়েছে। আজ ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময়সীমা হবে ১ (এক) ঘণ্টা। 

ভর্তি পরীক্ষা দুই শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬