স্ক্রিন বন্ধ রেখেও ইউটিউবে গান শুনবেন যেভাবে

২৭ অক্টোবর ২০২৩, ১২:৫৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM

অনলাইনে ফ্রি গান শোনার একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব। সার্চ করলেই চোখের সামনে ভেসে ওঠে পছন্দের গানের তালিকা। তবে মাঝে মধ্যে স্ক্রিন বন্ধ হলেই গান তেমে যাওয়ার কারণে বিরক্ত লাগে। তবে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব থেকে গান শোনার সুবিধাও আছে। সে‌ক্ষেত্রে ইউটিউব প্রিমিয়ামের জন্য মাসে ১২ ডলার গুনতে হবে। তবে ছোট্ট একটি পদ্ধতি জানলেই অ্যানড্রয়েড ফোনে স্ক্রিন বন্ধ করেও শোনা যাবে গান-

* প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ‘টেলিগ্রাম’ অ্যাপটি ডাউনলোড করুন।

* এবার ইউটিউব থেকে যে গানটি শুনতে চাচ্ছেন সেই গানের ‘লিংক’ টেলিগ্রামের নিজের সঙ্গে চ্যাট অথবা বন্ধুর কাছে শেয়ার করুন।

* এখন সেই লিংকে ক্লিক করলে দেখবেন নিচের দিকে ‘পিকচার-ইন-পিকচার’ মুড অপশনে ক্লিক করুন।

* এবার পপ-আপ উইন্ডোতে ‘পিকচার-ইন-পিকচার মুড’ সেটিংস দেখাবে। সেটিংসে ক্লিক করলে ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপ’ অপশনটি অন করে দিন।

* এবার আবা‌রো টেলিগ্রাম থেকে ইউটিউব ভিডিওটি প্লে করে ‘পিকচার-ইন-পিকচার’ মুডে ক্লিক করুন।

* এবার গানটি বাজলে ফোনের স্ক্রিন লক করে দিন। ব্যাস ব্যাকগ্রাউন্ডেই ইউটিউব থেকে গান শুনতে পারবেন।

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬