সুজুকি বাইক কিনলেই মিলবে ৪৩ ইঞ্চি টিভি, থাকছে ক্যাশব্যাকও

১৫ জুন ২০২৬, ০৩:১২ PM , আপডেট: ১৫ জুন ২০২৬, ০৩:১৪ PM
বিশ্বকাপ উপলক্ষে বাইক কেনায় বিশেষ ছাড় দিচ্ছে সুজুকি

বিশ্বকাপ উপলক্ষে বাইক কেনায় বিশেষ ছাড় দিচ্ছে সুজুকি © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে ঘিরে বিশেষ প্রচারণা শুরু করেছে বিখ্যাত অটোমোবাইল কোম্পানি সুজুকি। ‘সুজুকি ওয়ার্ল্ড কাপ ম্যাডনেস’ নামে এই ক্যাম্পেইনের আওতায় যেকোনো সুজুকি মোটরসাইকেল কিনলেই ক্রেতারা পাবেন আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ।

প্রতিষ্ঠানটির ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়েছে, অফার চলাকালে সুজুকি বাইক ক্রয়কারী গ্রাহকদের মধ্যে প্রতিদিন লটারির মাধ্যমে ৪৩ ইঞ্চি র‌্যানকন টেলিভিশন দেওয়া হবে। এছাড়া প্রতি সপ্তাহে একজন সৌভাগ্যবান ক্রেতা জিতে নিতে পারবেন জিক্সার ২৫০ এসএফ মোটরসাইকেল।

এছাড়া ক্যাম্পেইনের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে রাখা হয়েছে ১০০ ইঞ্চি র‌্যানকন টেলিভিশন, যা গ্র্যান্ড প্রাইজ হিসেবে প্রদান করা হবে। শুধু পুরস্কার নয়, নির্দিষ্ট কিছু সুজুকি মোটরসাইকেল মডেলে থাকছে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও। ফলে নতুন বাইক কেনার পাশাপাশি অতিরিক্ত আর্থিক সুবিধা পাওয়ারও সুযোগ থাকছে ক্রেতাদের জন্য।

আরও পড়ুন: আমরা আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করলেও মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী

সুজুকির দেওয়া ফেসবুক পোস্টে বলা হয়েছে, এই বিশেষ অফার কার্যক্রম চলবে পুরো ফুটবল বিশ্বকাপজুড়ে। তাই আগ্রহী ক্রেতাদের নিকটস্থ সুজুকি শোরুমে গিয়ে অফারের বিস্তারিত জেনে সুবিধা নেওয়ার আহ্বান জানিয়েছে এ প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে বিশ্বকাপের আবহে মোটরসাইকেলপ্রেমীদের জন্য এই আয়োজন বাজারে বাড়তি আগ্রহ সৃষ্টি করবে।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬