আর্জেন্টিনার জার্সি গায়ে আদালতে হাজির হলেন পলক

১৫ জুন ২০২৬, ১১:৩২ AM , আপডেট: ১৫ জুন ২০২৬, ১১:৩৩ AM
 আর্জেন্টিনার জার্সি পড়া অবস্থায় পলক

আর্জেন্টিনার জার্সি পড়া অবস্থায় পলক © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, একাধিক মামলায় কারাবন্দী পলককে পুলিশের প্রিজন ভ্যান থেকে নামিয়ে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরা অবস্থায় আদালত প্রাঙ্গণে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তার গলায় সার্ভিক্যাল কলার এবং কোমরে বিশেষ বেল্ট পরা ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায় তাকে আদালতের দিকে নিয়ে যাওয়ার এই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৪ আগস্ট গ্রেপ্তার হওয়া জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে বর্তমানে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, সাইবার নিরাপত্তা লঙ্ঘন ও বিপুল অঙ্কের অর্থ আত্মসাতসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশজুড়ে ইন্টারনেট শাটডাউন বা বন্ধ রেখে হত্যাকাণ্ডে সহযোগিতা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে।

এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত ৮ কোটি ৭৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বিক্রির অভিযোগে কাফরুল থানায় সাইবার নিরাপত্তা আইনে এবং আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে থানায় অস্ত্র জমা না দেওয়ায় নাটোরে অস্ত্র আইন এবং স্থানীয় রাজনৈতিক সহিংসতার দায়েও তিনি একাধিক মামলার আসামি। বর্তমানে এসব মামলার নিয়মিত শুনানির অংশ হিসেবেই আজ ভিন্নধর্মী পোশাকে তাকে আদালতে হাজির করা হয়।

সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উ…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬