তৃতীয় প্রান্তিকে প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ২৭ শতাংশ

২৯ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ PM
ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি

ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি © সংগৃহীত

দেশের শীর্ষ স্থানীয় বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি, ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ইহার অনিরীক্ষিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত সভায় প্রতিবেদন অনুমোদন করেছে।

২০২৫ সালে তৃতীয় প্রান্তিকে ব্যাংকের কনসোলিডেটেড ভিত্তিক কর-পরবর্তী নিট মুনাফায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ৬২৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৪৯৫ কোটি টাকা। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৪২ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৪.২৭ টাকা। 

২০২৫-এর তৃতীয় প্রান্তিক শেষে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৮.৮২ টাকা এবং ৯.৯৪ টাকা, যা বিগত বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩১.৫৮ টাকা ও ২.৫৩ টাকা।

সেপ্টেম্বর ২০২৫-এর শেষে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬০,৬৬৫ কোটি টাকা এবং ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩,১৪১ কোটি টাকা। প্রাইম ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৮.৭০ শতাংশ।

প্রাইম ব্যাংক পিএলসি সর্বদা উদ্ভাবনী ব্যাংকিং সল্যুশন ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধান শিক্ষকদের বদলিতে দীর্ঘসূত্রতা, সংসদে প্রশ্নের মুখে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসের আবাসিক এলাকায় শিক্ষকের বাসায় চুরি, নিয়ে গেল আই…
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা
  • ১০ নভেম্বর ২০২৬
১৭তম হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় রানার-আপ এনএসইউ
  • ১০ নভেম্বর ২০২৬
হাসপাতালে ঢুকে ডাক্তার পিটিয়ে ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950