বিশ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার ৭০৭ কোটি টাকা 

২১ অক্টোবর ২০২৫, ০৭:০৩ PM
ডলার

ডলার © সংগৃহীত

চলতি অর্থবছরে (২০২৫-২০২৬) দেশে আসা রেমিট্যান্সের প্রবাহ বেড়েই চলেছে। অক্টোবর মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ২১ হাজার ৭০৭ কোটি ১০ লাখ টাকা। 

মঙ্গলবার  (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। 

এদিকে মঙ্গলবার একদিনেই দেশে এসেছে ৭ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৫৩ কোটি ৬৫ লাখ টাকা (১ ডলারে ১২১.৯৫ টাকা ধরে)। মুখপাত্র বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৬ কোটি ১০ লাখ ডালার, যা বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার ২৫৫ কোটি ৯০ লাখ। অর্থাৎ চলতি বছরে ২০২৪ সালের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে কিছুটা বৃদ্ধি পেয়েছে।

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে দেশে এসেছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

তাইজুলকে নিয়ে স্বস্তি
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানম…
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের চাকরি দিলেন প্রধানমন্…
  • ০৮ আগস্ট ২০২৬
হবিগঞ্জ সীমান্তে দুটি কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য…
  • ০৮ আগস্ট ২০২৬
বিসিআইসি কলেজে প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • ০৮ আগস্ট ২০২৬