একদিনেই রেমিট্যান্স এলো ২৩৬৩ কোটি টাকা 

১৩ অক্টোবর ২০২৫, ০৬:০৬ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৬:০৭ PM
বাংলাদেশ ব্যাংকের লোগো

বাংলাদেশ ব্যাংকের লোগো © ফাইল ফটো

চলতি অর্থবছরে (২০২৫-২০২৬) দেশে আসা রেমিট্যান্সের প্রবাহ বেড়েই চলেছে। রবিবার (১২ অক্টোবর) একদিনেই দেশে এসেছে ১৯ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ হাজার ৩৬৩ কোটি টাকা (১ ডলারে ১২১.৮০টাকা ধরে)। 

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। 

অক্টোবর মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ১১৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার। মুখপাত্র বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৯ কোটি ৩০ লাখ ডলার, অর্থাৎ চলতি বছরে একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে কিছুটা বৃদ্ধি পেয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ১২ অক্টোবর পর্যন্ত মোট এসেছে ৮৭৮ কোটি ৭০ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬.৩০ শতাংশ বেশি।

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে দেশে এসেছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬