১১ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৩৪ কোটি টাকা

১২ অক্টোবর ২০২৫, ০৬:০৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত।

চলতি অর্থবছরে (২০২৫-২০২৬) দেশে আসা রেমিট্যান্সের প্রবাহ বেড়েই চলেছে। অক্টোবর মাসের প্রথম ১১ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ৯৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১২ হাজার ৩৪ কোটি টাকা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। গড় হিসেবে প্রতিদিন এসেছে এক হাজার কোটি টাকার বেশি।  মুখপাত্র বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার, অর্থাৎ চলতি বছরে একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে কিছুটা বৃদ্ধি পেয়েছে।

এছাড়া শুধুমাত্র ৯-১১ অক্টোবরের মধ্যে দেশে এসেছে ১৮ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ১১ অক্টোবর পর্যন্ত মোট এসেছে ৮৫৭ কোটি ৩০ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪.৪০ শতাংশ বেশি।

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে দেশে এসেছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
৬ বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
  • ০৪ অক্টোবর ২০২৬
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, ভবনের ছাদ থেকে ফেলে ছাত্রলীগ নেতা…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৪ অক্টোবর ২০২৬