২৮ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার কোটি টাকা

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

প্রবাসীদের পাঠানো বৈদেশিক আয় বা রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহ অব্যাহত রয়েছে। মাসের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ৩০ হাজার কোটি টাকার বেশি। সোমবার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ২৮ সেপ্টেম্বর প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২৩ মিলিয়ন ডলার, ফলে ১-২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা ২ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে। টাকার অঙ্কে (প্রতি ডলার ১২১.৭৮ টাকা ধরে) এর পরিমাণ ৩০ হাজার ১৮ কোটি টাকার বেশি। গত বছরের একই সময়ে এসেছিল ২১১ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স। 

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৭৩৬ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অংক ছিল ৬২৫ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮ শতাংশ।

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। আগস্টে প্রবাসীরা পাঠান ২৪২ কোটি ২০ লাখ ডলার বা ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা।

গত অর্থবছরের (২০২৪-২৫) মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স আসে, যা ছিল বছরের রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের তুলনায় যা ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

শিশুদের ‘পিআইসিইউ’ চালুসহ অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়ের পরিক…
  • ২৩ আগস্ট ২০২৬
নয়াপল্টনের কর্মী থেকে মহাসচিবের চেয়ার— রিজভীর উত্থানের গল্প
  • ২৩ আগস্ট ২০২৬
চুয়েট শিক্ষার্থীদের তৈরি রেসিং কার ও মঙ্গলযান প্রদর্শন করলে…
  • ২৩ আগস্ট ২০২৬
অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা
  • ২৩ আগস্ট ২০২৬
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবিতে বৃক্ষ…
  • ২৩ আগস্ট ২০২৬
ক্রিয়েটিভ অর্থনীতি বাস্তবায়নে ন্যাশনাল পুল অব ডিজাইনার্স গঠ…
  • ২৩ আগস্ট ২০২৬