বিকাশ-নগদ-রকেটে ব্যাংক থেকে টাকা লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

১৪ অক্টোবর ২০২৫, ০৯:০৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

এখন থেকে দেশের যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেটে সরাসরি টাকা পাঠানো যাবে। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে এ নতুন সুবিধা চালু হচ্ছে, যেখানে প্রতি হাজার টাকায় লেনদেন খরচ হবে ১ টাকা ৫০ পয়সা।

আগামী ১ নভেম্বর থেকে ইন্টার-অপারেবল (পারস্পরিক সংযুক্ত) এই লেনদেন ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হবে। এর আগে এনপিএসবি প্ল্যাটফর্ম শুধুমাত্র ব্যাংক টু ব্যাংক লেনদেনের সুযোগ দিতো। এবার সেই সুযোগের পরিধি বাড়িয়ে ব্যাংক থেকে এমএফএস ও ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যেও লেনদেনের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ (পিএসডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, দেশে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতেই এনপিএসবি প্ল্যাটফর্মে নতুন এই অর্থ স্থানান্তর সেবা চালু করা হচ্ছে।

সার্কুলার অনুযায়ী, ইন্টার-অপারেবল লেনদেনে প্রেরক ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা এমএফএস প্রতিষ্ঠান তাদের গ্রাহক (প্রেরক)-এর কাছ থেকে নির্ধারিত চার্জ আদায় করতে পারবে। ব্যাংক থেকে এমএফএসে টাকা পাঠাতে খরচ হবে প্রতি হাজারে ১ টাকা ৫০ পয়সা, এমএফএস থেকে ব্যাংকে পাঠাতে ৮ টাকা ৫০ পয়সা, ব্যাংক থেকে ব্যাংকে লেনদেনে ১ টাকা ৫০ পয়সা এবং ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারে পাঠাতে ২ টাকা চার্জ প্রযোজ্য হবে।

তবে প্রাপক গ্রাহকের কাছ থেকে কোনো ফি বা চার্জ নেওয়া যাবে না বলে নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে। এছাড়া ব্যাংক, এমএফএস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা তাদের নিজ নিজ নির্ধারিত লেনদেন সীমার মধ্যেই এই সেবা পরিচালনা করবে। এনপিএসবি প্ল্যাটফর্মে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক অর্থ স্থানান্তরের ক্ষেত্রে পূর্বের নিয়মাবলি অপরিবর্তিত থাকবে।

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬