সেপ্টেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে ২২.৩ শতাংশ

১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ PM
মার্কিন ডলার

মার্কিন ডলার © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে রেমিট্যান্স প্রবাহ ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজর ১৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৮৩৩ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা ৫ হাজার ৯১৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪ হাজার ৯৭১ মিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল বছরের রেকর্ড। আর পুরো অর্থবছরে (২০২৪-২৫)  প্রবাস আয় এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

সরকার ঘোষিত প্রণোদনা ও প্রবাস আয়ের পথ সহজ করায় রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬