রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুখবর

১৬ জুন ২০২৫, ০৪:২৩ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৮:৩২ PM
রেমিট্যান্স যোদ্ধা

রেমিট্যান্স যোদ্ধা © সংগৃহীত

রেমিট্যান্স যোদ্ধাদের যাত্রা সহজলভ্য ও নিরবচ্ছিন্ন করতে বিশেষ রেয়াতি ভাড়া ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরব ও মালয়েশিয়ার পাশাপাশি আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটে এ সুবিধা চালু করা হয়েছে। সোমবার (১৬ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য আগে থেকেই ‘ওয়ার্কার ফেয়ার’ বা বিশেষ ভাড়া চলমান রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন করে সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটেও রেমিট্যান্স যোদ্ধাদের বিশেষ রেয়াতি ভাড়া নির্দিষ্ট RBD ‘T’ ওয়ার্কার ফেয়ার টিকিট চালু করেছে। তবে এটি শুধু একমুখী (ওয়ানওয়ে) টিকিটের জন্য প্রযোজ্য। 

বিমান কর্তৃপক্ষ জানায়, প্রবাসীদের গুরুত্ব ও অবদান বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অতীতের মতো ভবিষ্যতেও রেমিট্যান্স যোদ্ধাদের যাত্রা আরও সাশ্রয়ী, সহজ ও নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের জন্য বিশেষ ভাড়া ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। 

গোপালগঞ্জে ১০ যানবাহনের ভয়াবহ সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত…
  • ১৩ নভেম্বর ২০২৬
পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে আলোচনায় বসছে মন্ত্…
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950