প্রাইম ব্যাংক-ইএসডিওর মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি সই

০৭ আগস্ট ২০২৫, ০৬:৫১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১০:১৬ PM
সম্প্রতি ইএসডিওর প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়

সম্প্রতি ইএসডিওর প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয় © সংগৃহীত

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনকে (ইএসডিও) পে-রোল ব্যাংকিং সেবার সরবরাহ করবে প্রাইম ব্যাংক পিএলসি। এ চুক্তির মাধ্যমে ইএসডিওর কর্মীদের জন্য আধুনিক, নিরাপদ ও সুবিধাজনক বেতন ব্যবস্থাপনা নিশ্চিত করবে প্রাইম ব্যাংক।

সম্প্রতি ইএসডিওর প্রধান কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠান এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই অংশীদারিত্ব ভবিষ্যতে আরও সহযোগিতার পথ প্রশস্ত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। চুক্তিতে ইএসডিওর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার এবং প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রাইম ব্যাংক পিএলসির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম নাজিম এ চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর; হাসিনা ফেরদৌস, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পে-রোল ব্যাংকিং; মো. আব্দুল হালিম, ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড অব ব্রাঞ্চেস (উত্তর অঞ্চল); সেলিম ওয়াহেদ সিদ্দিকি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র ম্যানেজার, পে-রোল ব্যাংকিং; শেখ নূর আলম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ক্ষুদ্র ব্যবসা ও পুনঃঅর্থায়ন প্রধান এবং আবু ফারুক আহমেদ, ঠাকুরগাঁও শাখা প্রধান।

ক্যাম্পাস ছাড়া সার্টিফিকেট বাণিজ্য করছে অনেক বিশ্ববিদ্যালয়,…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নবীনদের বরণে ব্যতিক্রমী উদ্যোগ বিএইউএসটির এআইএস বিভাগের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ক্ষু…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভ্রমণ বিলে ‘কড়াকড়ি’, সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে আইসিটি ও জাপানি ভাষা প্র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9