প্রাইম ব্যাংকের কর্পোরেট গ্রাহকদের সাথে এনগেজমেন্ট সেশন অনুষ্ঠিত

১৬ জুলাই ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৯:১৯ PM
এনগেজমেন্ট সেশন

এনগেজমেন্ট সেশন © টিডিসি ফটো

প্রাইম ব্যাংক সম্প্রতি তার কর্পোরেট ব্যাংকিং গ্রাহকদের সাথে একটি দিনব্যাপী এনগেজমেন্ট সেশন আয়োজন করে। সেখানে উদীয়মান ব্যবসা সম্পর্কে মতবিনিময়, আলোচনা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। বুধবার (১৬ জুলাই) এ সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ। তিনি গ্রাহকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ব্যাংকের সাথে গ্রাহকদের স্থায়ী অংশীদারিত্ব প্রতিষ্ঠা ও যৌথ অগ্রগতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক শামস এ. মুহাইমিন। এ সময় তারা ব্যাংকের কৌশলগত দিকনির্দেশনা ও কর্পোরেট গ্রাহকদের চাহিদার বিপরীতে বিভিন্ন সল্যুশন নিয়ে আলোচনা করেন। 

অনুষ্ঠানে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ও বাণিজ্য পরিবেশ নিয়ে একটি সেশন পরিচালনা করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ। ওই সেশনে তিনি বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। 

অংশগ্রহণকারীদের মধ্যে মুক্ত আলোচনা ও নেটওয়ার্কিং সেশনের আয়োজন করা হয়, যা প্রাইম ব্যাংক ও কর্পোরেট ব্যাংকিং গ্রাহকদের মধ্যে আরও গভীর সম্পর্ক এবং সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করে। এই আয়োজন প্রাইম ব্যাংকের উদ্ভাবনী মনোভাব এবং গ্রাহকদের সঙ্গে আস্থাপূর্ণ ও দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতির প্রতিফলন।

বাড়ল পূজার ছুটি, টানা ৭ দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শরতের রঙে-রূপে মায়াবী এখন মাভাবিপ্রবি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মর্গের পচা গন্ধে অতিষ্ঠ শেকৃবি শিক্ষার্থীরা, বাড়ছে স্বাস্থ্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২ দশক পর ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে:…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আন্তর্জাতিক ডট দ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬