ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

২৭ জুলাই ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ১১:৩২ PM
ব্যাংকের চট্টগ্রাম আইবিটিআরএ-এর রিজিওনাল সেন্টারে ব্যবসায় উন্নয়ন সম্মেলনটি অনুষ্ঠিত হয়

ব্যাংকের চট্টগ্রাম আইবিটিআরএ-এর রিজিওনাল সেন্টারে ব্যবসায় উন্নয়ন সম্মেলনটি অনুষ্ঠিত হয় © সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোন এবং ২টি কর্পোরেট শাখার অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২৬ জুলাই (শনিবার) ব্যাংকের চট্টগ্রাম আইবিটিআরএ-এর রিজিওনাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান ও ড. এম. কামাল উদ্দীন জসীম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নূরুল হক। 

চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মোঃ আবদুর রব মৃধার সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জোনপ্রধান শহীদুল­াহ মজুমদার। সম্মেলনে জোনদ্বয়ের অধীন শাখাসমূহের প্রধান, ২টি কর্পোরেট শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬