ডিজিটাল ব্যাংকিং সেবায় পুরস্কার পেল ইসলামী ব্যাংক

১৭ মে ২০২৫, ০৮:৩৩ AM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৭:৩৮ PM
ডিজিটাল ব্যাংকিং সেবায় পুরস্কার পেল ইসলামী ব্যাংক

ডিজিটাল ব্যাংকিং সেবায় পুরস্কার পেল ইসলামী ব্যাংক © সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘সেলফিন’ অ্যাপের মাধ্যমে প্রতিবন্ধীবান্ধব ব্যাংকিং সেবাপ্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় অভিগম্য ডিজিটাল ব্যাংকিং সেবা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) অডিটোরিয়ামে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর উদ্যোগে গ্লোবাল অ্যাকসেস্যাবিলিটি অ্যাওয়ারনেস ডে-২০২৫ উদযাপন অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত্র প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ইসলামী ব্যাংকের পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমানের নিকট এ পুরস্কারের ক্রেস্ট হস্তান্তর করেন।

এ সময় তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম ও মো. মোশাররফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬