ইসলামী ব্যাংকে শরী’আহ অডিট বিষয়ক ট্রেনিং প্রোগ্রাম শুরু

২৭ মে ২০২৫, ০১:৪৯ AM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৩:৩৮ PM
২ দিনব্যাপী ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন

২ দিনব্যাপী ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন © জনসংযোগ

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)- এর উদ্যোগে মুরাকিবদের (শরী‘আহ অডিটর) ২ দিনব্যাপী ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে এই ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এই ট্রেনিং প্রোগ্রাম-এর উদ্বোধন করেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএ-এর মহাপরিচালক খোন্দকার মো. মুনীরুল আলম আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

স্বাগত বক্তব্য দেন শরী‘আহ সেক্রেটারিয়েট উইং প্রধান মুহাম্মদ শামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইন্টারনাল শরী‘আহ অডিট ডিভিশনপ্রধান মোহাম্মদ হাবিবুর রহমান। ব্যাংকের ইন্টারনাল শরী‘আহ অডিট ডিভিশনের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

মিসবাহর দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
  • ২৩ আগস্ট ২০২৬
দুই শিশু বাসায় আটকা—এমন খবরে পুলিশে এসে দেখে মায়ের মরদেহ
  • ২৩ আগস্ট ২০২৬
খেজুরের বিচি, কামড়ানো শসা আর পোড়ানো চুড়ি দেখে শনাক্ত হয় খুনি
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসিতে খারাপ ফল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ায় মানুষ পাত্…
  • ২৩ আগস্ট ২০২৬
টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক
  • ২৩ আগস্ট ২০২৬
শরিফুলের আগুনে বোলিংয়ে মুগ্ধ কামিন্স
  • ২৩ আগস্ট ২০২৬