ছুটিতেও যেসব এলাকায় আজ ও কাল খোলা ব্যাংক

১১ জুন ২০২৫, ১১:১৭ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:২৬ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © ফাইল ছবি

ঈদুল আজহার সরকারি ছুটির সময়ে তিনদিন সীমিত পরিসরে তফসিলি ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এ সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার (১১ জুন) ও বৃহস্পতিবার সীমিত পরিসরে এসব ব্যাংকের সেবা চলবে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিওএস) মো. বায়েজীদ সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঈদের আগে ৫ জুনও খোলা ছিল কিছু শাখা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদ-উল-আজহার পূর্বে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। 

ওষুধ শিল্প খাতসহ আমদানি ও রপ্তানিমূখী শিল্প প্রতিষ্ঠান/গ্রাহকদের গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেন সম্পাদনে লক্ষ্যে ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটির দিন ব্যাংকের স্বীয় বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখা সীমিত পরিসরে শাখা খোলা থাকবে। এ দুদিনও ১০টা থেকে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। লেনদেন চলবে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।

আরও পড়ুন: সহকারী প্রকৌশলী বিদ্যুৎ ও ড্রাফটসম্যান নিয়োগের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। ব্যাংক কোম্পান আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

এর আগে ঢাকা মহানগরী, আশুলিয় টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকে শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ৫ জুন সরকারি ছুটির দিন খোলা ছিল। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংখ খোলা রাখা হয়। লেনদেন করা যায় সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত। 

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে,…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য ১৯০০ কিলোমিটার পাড়ি , পরে জা…
  • ১৮ অক্টোবর ২০২৬
নেপালকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের
  • ১৮ অক্টোবর ২০২৬
এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্…
  • ১৮ অক্টোবর ২০২৬