স্কুল-কলেজ শিক্ষকদের আগস্টের এমপিওর চেক ছাড়

৩০ আগস্ট ২০২২, ০৪:২৬ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের আগস্ট-২০২২ মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত বেতনভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মাউশি উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের আগষ্ট ২০২২ মাসের বেতন-ভাতা’র সরকারি অংশের ০৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ০৬ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে আগষ্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।’’

আরও পড়ুন: সব ননএমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে: শিক্ষামন্ত্রী

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

এমপিওর স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৬.২০২২/৬৯৫০/৪ তারিখ : ৩০-০৮-২০২২

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬