এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতন ছাড়

০২ আগস্ট ২০২২, ১০:৩০ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ আগস্ট পর্যন্ত অনুদান বণ্টনকারী সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।
 
মঙ্গলবার (২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নির্দিষ্ট শাখায় হস্তান্তর করা হয়েছে।  

আরও পড়ুন: যবিপ্রবি ছাত্রলীগের নেতৃত্বে হত্যা-ডাকাতি মামলার আসামি

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে। আগামী ৮ আগস্টের মধ্যে প্রতিষ্ঠান প্রধান সব শিক্ষকের সই নিয়ে এমপিও শিট জমা দেবেন। এরপর শিক্ষকরা বেতন তুলতে পারবেন।

মির্জা গালিবের মত সুশীলরাই সুশীলতা দিয়ে দেশকে ধ্বংস করেছে
  • ১৩ আগস্ট ২০২৬
প্রাথমিকে ঝরে পড়া শিক্ষার্থী শূন্যে নামাতে উদ্যোগ নিয়েছেন প…
  • ১৩ আগস্ট ২০২৬
ঢাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি থেকে জাবির বহিষ্কৃত ছাত্রলীগ…
  • ১৩ আগস্ট ২০২৬
নেত্রকোনায় বসতভিটা বিরোধের জেরে সংঘর্ষ, বৃদ্ধা নিহত
  • ১৩ আগস্ট ২০২৬
দাবি আদায়ে ফের মানববন্ধনে পদবঞ্চিত যুবদল নেতারা
  • ১৩ আগস্ট ২০২৬
বৃত্তি দেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আবেদন আহবান
  • ১৩ আগস্ট ২০২৬