ভারতীয় অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশি সহ-অধিনায়ক, প্রতিক্রিয়ায় যা বলছে বিসিবি

১৭ জানুয়ারি ২০২৬, ০৯:০৪ PM
টসে দুই দল

টসে দুই দল © সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচে টসের সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রের সঙ্গে টসের সময় হাত না মেলানো নিয়ে যে বিতর্ক তৈরি হয়, সে বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, ঘটনাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত।

জিম্বাবুয়ের বুলাওয়ায়োতে শনিবার অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টামিম টসে উপস্থিত থাকতে না পারায় দলের প্রতিনিধিত্ব করেন জাওয়াদ। তবে টসের সময় ভারতের অধিনায়কের সঙ্গে তার হাত না মেলানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়।

এ বিষয়ে বিসিবি জানায়, প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর বিষয়টি কোনোভাবেই ইচ্ছাকৃত ছিল না। মুহূর্তের জন্য মনোযোগ বিচ্যুত হওয়ার কারণেই এমনটি ঘটে এবং এর পেছনে ভারতের প্রতি কোনো অসম্মান বা অবহেলার উদ্দেশ্য ছিল না বলে স্পষ্ট করে বোর্ড।

বিবৃতিতে আরও বলা হয়, ক্রিকেটের চেতনা রক্ষা এবং প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন বাংলাদেশের জন্য সব সময়ই মৌলিক একটি বিষয়। এই ঘটনার পরপরই টিম ম্যানেজমেন্টকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং খেলোয়াড়দের ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার বিষয়টি আবারও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শব্দের আগে মাননীয় না লেখার নির্দেশনা, বাস্তবা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
কোনো প্রতিষ্ঠান পাচ্ছে ৩ লাখ, কোনটি আড়াই লাখ, প্রাক্কলন পাঠ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, পরিকল্পনা জানাল এনটিআরসিএ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9