মাউশি © টিডিসি সম্পাদিত
শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত অর্থ ব্যয় করা নিয়ে সতর্কতা অবলম্বনের জন্য সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি কলেজের প্রধান শিক্ষকদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাউশির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ খাত পরিবর্তন করে অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। এ বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
