শিক্ষকদের বদলির ফল চলতি মাসে হচ্ছে না

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল চলতি মাসের প্রকাশের কথা থাকলেও সেটি হচ্ছে না। আগামী অক্টোবর মাসে বদলির ফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, বদলির ফলাফলের বিষয় নিয়ে চলতি সপ্তাহে শিক্ষামন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করবেন সংস্থাটির মহাপরিচালক। এরপর শিক্ষামন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী ফল প্রকাশের সম্ভাব্য একটি সময়সীমা নির্ধারণ করা হবে। ওই সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য টেলিটককে নির্দেশনা দেবে মাউশি।

সূত্রের তথ্য বলছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা এবং টেলিটকের ফল প্রকাশের চূড়ান্ত কার্যক্রম শেষ করতে কিছুটা সময় লাগবে। যার ফলে চলতি মাসে বদলির ফল প্রকাশ করা সম্ভব হবে না। আগামী মাসের শুরুর দিকে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘বদলির ফল প্রকাশের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে চলতি মাসে ফল প্রকাশ হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত। আগামী মাসের শুরুর দিকেই যেন ফল প্রকাশ করা যায়, সেজন্য চেষ্টা করা হচ্ছে।’

এর আগে বদলির ফল প্রসঙ্গে গত বৃহস্পতিবার মাউশি ডিজি অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেছিলেন, ‘টেলিটক কিছু বিষয় আমাদের অবহিত করেছে। তবে এডিট অপশন চালু বা আবেদন বাতিল করার বিষয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশনা দরকার। অনেক প্রতিষ্ঠান শূন্য পদ দেখালেও প্রকৃতপক্ষে সেখানে পদ ফাঁকা নেই। আবার ১৯৫টি পদে এনটিআরসিএ প্রতিস্থাপন করেছে। এই বিষয়গুলো সমাধান করতে হলে শিক্ষামন্ত্রীর নির্দেশনা প্রয়োজন।’

মাউশি ডিজি আরও বলেন, ‘শিক্ষকদের বদলির সামগ্রিক বিষয় আগামী সপ্তাহে শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। এরপর মন্ত্রী যেভাবে নির্দেশনা দেবেন সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খেলোয়াড়ের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু, অন্য দুটির চেয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার আমরাও বিক্ষোভে বসব— বলল ভারতের সুপ্রিম কোর্ট
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতিতে না জড়িয়েও গেজেট বঞ্চিত বগুড়ার ফাহিম, দিলেন আবেগঘন…
  • ১৭ অক্টোবর ২০২৬
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
  • ১৭ অক্টোবর ২০২৬
একই বাসায় বিসিএস প্রস্তুতি, বুয়েটের চার বন্ধুই প্রশাসন ক্যা…
  • ১৭ অক্টোবর ২০২৬