শিক্ষকদের বদলির ফল নিয়ে সবশেষ যা জানালেন মাউশি ডিজি

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ AM
অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল

অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিষয়টি আগামী সপ্তাহে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে উপস্থাপন করা হতে পারে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে অধ্যাপক ড. সোহেল বলেন, ‘টেলিটক কিছু বিষয় আমাদের অবহিত করেছে। তবে এডিট অপশন চালু বা আবেদন বাতিল করার বিষয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশনা দরকার। অনেক প্রতিষ্ঠান শূন্য পদ দেখালেও প্রকৃতপক্ষে সেখানে পদ ফাঁকা নেই। আবার ১৯৫টি পদে এনটিআরসিএ প্রতিস্থাপন করেছে। এই বিষয়গুলো সমাধান করতে হলে শিক্ষামন্ত্রীর নির্দেশনা প্রয়োজন।’

মাউশি ডিজি আরও বলেন, ‘শিক্ষকদের বদলির সামগ্রিক বিষয় আগামী সপ্তাহে শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। এরপর মন্ত্রী যেভাবে নির্দেশনা দেবেন সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।’

গত ১৩ সেপ্টেম্বর স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়েছে। মাউশির তথ্য অনুযায়ী বদলির জন্য ১৩ হাজার ৬৭৮টি আবেদন পড়েছে। একেকজন প্রার্থী একাধিক আবেদন করতে পারায় প্রকৃত আবেদনকারীর সংখ্যা জানা যায়নি।

এদিকে সরকারি চাকরিজীবীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কার্যক্রম শুরু না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন শিক্ষক-কর্মচারীরা।

তারা বলছেন, পে-স্কেলের গেজেট জারির প্রায় এক সপ্তাহ হতে চললেও এখনো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের গেজেট জারির উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। শিক্ষকদের বেসিক সরকারি চাকরিজীবীদের ন্যায় হলেও তাদের ভাতা অনেক কম। অল্প বেতনে তাদের জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এ অবস্থায় অতি দ্রুত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পৃথক পে-স্কেলের গেজেট জারির দাবি জানিয়েছেন তারা।

শিক্ষকদের এই অনিশ্চয়তার বিষয় নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সঙ্গে। তিনি জানিয়েছেন, ‘শিক্ষক-কর্মচারীদের হতাশ হওয়ার কিছু নেই। সরকার তাদের বিষয়ে আন্তরিক। আগামী সপ্তাহে এ বিষয়ে অগ্রগতি হতে পারে।’

৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএ…
  • ০৭ নভেম্বর ২০২৬
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে …
  • ০৭ নভেম্বর ২০২৬
লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন সাদমান
  • ০৭ নভেম্বর ২০২৬
একই যোগ্যতা, ভিন্ন সুযোগ: পদোন্নতিতে বৈষম্যের শিকার গ্রন্থা…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ রাত ৮টায় শেষ হচ্ছে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন
  • ০৭ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা: উপাচার্যদের নিয়ে বৈঠকে বসছে মন্ত্রণালয়-ইউজিসি
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950