৪২ দিনব্যাপী ১৬০ শিক্ষকের প্রশিক্ষণ শুরু শনিবার, একগুচ্ছ নির্দেশনা মাউশির

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ PM
মাউশি

মাউশি © সংগৃহীত

লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য ৪২ দিনব্যাপী ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং’-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হচ্ছে। দেশের ১৪টি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে (টিটিসি) বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি বিষয়ে একটি গ্রুপে ৪০ জন করে মোট ১৬০ জন শিক্ষক এ ব্যাচে প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ ঘিরে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

নির্দেশনা অনুযায়ী, প্রকল্প দপ্তর থেকে সরবরাহ করা তালিকা অনুযায়ী প্রশিক্ষণার্থীদের আমন্ত্রণপত্র পাঠাতে হবে এবং টেলিফোনে যোগাযোগ করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শুরুর আগের দিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে প্রশিক্ষণকেন্দ্রে রিপোর্ট করতে হবে। এ সময় তাদের প্রয়োজনীয় কিছু প্রমাণক সঙ্গে আনতে হবে। এর মধ্যে রয়েছে—বয়স যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্রের কপি, চাকরির মেয়াদ যাচাইয়ের জন্য প্রথম যোগদানের কপি, বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে এমপিও প্রাপ্তির আদেশের কপি অথবা সর্বশেষ মাসের আইবাস জেনারেটেড বেতন বিলের কপি এবং প্রতিষ্ঠান প্রধানের দেওয়া প্রশিক্ষণে অংশগ্রহণের ছাড়পত্র।

এসব প্রমাণক ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রশিক্ষণকেন্দ্রে সংরক্ষণ করা হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

মাউশি জানিয়েছে, এটি একটি পূর্ণাঙ্গ আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি। তাই ৪২ দিনের পুরো সময় প্রশিক্ষণার্থীদের আবাসিক ব্যবস্থায় থেকে প্রশিক্ষণে অংশ নিতে হবে। বিষয়টি প্রশিক্ষণার্থীদের আগেই জানাতে বলা হয়েছে।

এ ছাড়া প্রশিক্ষণার্থীদের প্রথম এক সপ্তাহের খাবার ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য প্রয়োজনীয় নগদ অর্থ সঙ্গে নিয়ে আসার পরামর্শ দিতে বলা হয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি প্রশিক্ষণার্থী গ্রুপের জন্য একটি করে কো-অর্ডিনেশন কমিটি গঠন করতে হবে। সংশ্লিষ্ট গ্রুপের প্রশিক্ষণ বাস্তবায়ন ও সমন্বয়ের মূল দায়িত্ব পালন করবে এ কমিটি। সংশ্লিষ্ট টিটিসির মাস্টার ট্রেইনারদের মধ্য থেকে পর্যায়ক্রমে কো-অর্ডিনেশন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা রয়েছে।

তবে প্রশিক্ষণ আয়োজন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট টিটিসির অন্যান্য অনুষদ সদস্য ও কর্মচারীদেরও কো-অর্ডিনেশন কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করতে বলা হয়েছে।

প্রশিক্ষণ পরিচালনায় অনুমোদিত বাজেট বরাদ্দের বিস্তারিত বিভাজন ও ব্যয় নীতিমালা অনুসরণ করতে হবে। একই সঙ্গে বাজেট অনুযায়ী প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণসামগ্রী সংগ্রহ ও বিতরণ করতে হবে।

প্রশিক্ষণ শুরুর প্রথম সপ্তাহেই সব প্রশিক্ষণার্থীর মধ্যে প্রশিক্ষণ ম্যানুয়ালের কপি বিতরণ করতে হবে। পাশাপাশি অনুমোদিত বাজেটের ব্যয়হার অনুযায়ী প্রশিক্ষণার্থীদের আবাসন ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মামলা, গ্রেপ্তার ৪
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র,আইনের শাসন ও মানবাধিকার প্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ শ্রেণির পাঠ্যবইয়ের মূল্যায়ন চূড়ান্ত, থাকছে জিয়ার প্রবন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আকিজ ভেনচারে, মৌখিক পরীক্ষা ১২ সেপ্টেম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোচিং বন্ধের নির্দেশ, স্কুলে মোবাইল আনতে পারবে না শিক্ষার্থ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মুজিবর রহমান
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9