শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন কবে, জানাল মাউশি

২৪ জুন ২০২৫, ০৪:৩০ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৫:০৬ PM
ফাইল ছবি

ফাইল ছবি © টিডিসি সম্পাদিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৪ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন আগামী মাসে অর্থ্যাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বিষয়টি নিশ্চিত করেছেন মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক কর্মকর্তা। তিনি বলেন, শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন দিতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। জুলাই মাসের শুরুর দিকেই জুন মাসের বেতন দিয়ে দেওয়া হতে পারে।

আরও পড়ুন: অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাসে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে শিক্ষা

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

ট্যাগ: মাউশি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে বড় বড় পদ…
  • ২১ আগস্ট ২০২৬
‘মির্জা ফখরুলের রোল দায়িত্বশীল বড় ছেলের’— ফাহাম
  • ২১ আগস্ট ২০২৬
২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ‘কালো দিবস’
  • ২১ আগস্ট ২০২৬
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা, গ্রেপ্তার…
  • ২১ আগস্ট ২০২৬
ভাইভা শুরুর আগে যা করবেন, যা করবেন না
  • ২১ আগস্ট ২০২৬
এক বছর মেয়াদের ১০ মাস পার হলেও হয়নি শপথ, ক্যাম্পাস ছেড়েছেন …
  • ২১ আগস্ট ২০২৬