শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরির সবশেষ খবর জানাল মাউশি

১৯ জুন ২০২৫, ১১:৩৯ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৬:৫০ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরির কাজ চলমান রয়েছে। এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একটি ভেন্ডর এ সফটওয়্যার তৈরির কাজ করছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী।

মাউশির এ কর্মকর্তা বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী জুনের মধ্যে বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি আমরা পেয়েছি। সফটওয়্যার তৈরির দায়িত্বপ্রাপ্ত ভেন্ডর প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করা হয়েছে। তারা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন।’

বদলির সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবর ছড়িয়ে পড়েছে। এ তথ্যের কোনো সত্যতা আছে কি না এমন প্রশ্নের জবাবে মাউশির উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী বলেন, ‘ফেসবুকে যে খবর ছড়িয়েছে তার কোনো সত্যতা নেই। কেননা এখনো বদলির সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়নি। ডেমো তৈরি করতেই আরও কিছুদিন সময় লাগবে। পরিপূর্ণ সফটওয়্যার জুলাইয়ের মধ্যে তৈরি করা হবে।’

কবে থেকে শিক্ষকদের বদলি চালু হবে এমন প্রশ্নে তিনি আরও বলেন, ‘এমপিও নীতিমালা অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকে বদলি প্রক্রিয়া চালু শুরু হবে। সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ করে অক্টোবর মাস জুড়ে বদলি আবেদনগ্রহণ শেষে নভেম্বরে বদলি হতে পারবেন শিক্ষকরা।’

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে। শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। তবে আমলাদের বিরোধীতার কারণে সম্প্রতি সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে বদলি চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে। চলতি বছর থেকে এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরা বদলির সুযোগ পেতে যাচ্ছেন।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নতুন সহকারী প্রক্টর সিয়াম আহমেদ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ-মাউশির বিশেষ সভা চলছে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নতুন নামে এলো র‌্যাব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চীনা বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9