সরকারি স্কুলের আর্থিক লেনদেন দেখবেন ইউএনও

০৭ অক্টোবর ২০১৮, ০৯:০৯ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি

সম্প্রতি সরকারি হওয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর আর্থিক কার্যক্রমগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেখবেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের স্বাক্ষরও থাকবে সেখানে।

উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, সরকারিকৃত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর সরকারিকরণের প্রজ্ঞাপন শিক্ষক কর্মচারীদের আত্তীকরণ কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত উপজেলা পর্যায়ে অবস্থিত বিদ্যালয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে আর্থিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

প্রসঙ্গত, সম্প্রতি সারাদেশে ১১৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়।

চীনে স্কুল টুর্নামেন্টে বাংলাদেশের ৫ ম্যাচে ১৪৬ গোল হজম, দল…
  • ২৭ অক্টোবর ২০২৬
জমি লিখে না দেওয়ায় ছেলের হাতে মায়ের মৃত্যু
  • ২৭ অক্টোবর ২০২৬
প্রতিদিন অনলাইনে ট্রেনের টিকিট ১০% করে ছাড়ার প্রস্তাব
  • ২৭ অক্টোবর ২০২৬
‘আমার ছেলে যে এত কবি, জানতাম না’, বাবার পুরোনো ভিডিও শেয়ার …
  • ২৭ অক্টোবর ২০২৬
সীতাকুণ্ডে লরির ধাক্কায় শিশুসহ ৫ বাসযাত্রী নিহত, আহত ৬
  • ২৭ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন
  • ২৭ অক্টোবর ২০২৬