স্কুল-কলেজ শিক্ষকদের আগস্ট মাসের এমপিওর চেক হস্তান্তর

২৭ আগস্ট ২০১৮, ০২:৩৪ PM

© ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আগস্ট মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির অধিনস্থ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের আগস্ট মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের ৮টি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে। এসব চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে আগস্ট মাসের এমপিওভুক্তি বেতন-ভাতার অংশ সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে উত্তোলন করতে বলা হয়েছে।

 

ডিএনএতে শনাক্ত ১০ মরদেহ, নিখোঁজ মুক্তার সন্ধান মেলেনি
  • ২৭ অক্টোবর ২০২৬
১৩ থেকে ১৬তম গ্রেডে ২২ পদে কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বি…
  • ২৭ অক্টোবর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনে…
  • ২৭ অক্টোবর ২০২৬
সৌদি প্রবাসী কর্মীদের সুখবর দিলেন কর্মসংস্থানমন্ত্রী আরিফুল…
  • ২৭ অক্টোবর ২০২৬
স্মৃতিশক্তি হারানোর আগেই সংকেত দেয় চোখ-কান? কোন লক্ষণ দেখলে…
  • ২৭ অক্টোবর ২০২৬
রাতে ইডেন কলেজ শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ, যুবকের চুল ক…
  • ২৭ অক্টোবর ২০২৬