শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রীম বেতন নয়: মাউশি

০৫ অক্টোবর ২০২৩, ১১:৩৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কাছে অগ্রীম বেতন নেওয়া যাবে না। শিক্ষার্থীদের কাছ থেকে বেতনসহ অন্যান্য পাওনা স্ব স্ব মাসেই নিতে হবে। 

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক-সমমানের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা বা মূল্যায়ন নভেম্বর মাসের মধ্যে সমাপ্ত করার নির্দেশনা দেয়া হয়েছে। এ অজুহাতে কতিপয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনসহ অন্যান্য পাওনা শিক্ষার্থীদের কাছ থেকে একসঙ্গে অগ্রীম আদায়ের নোটিশ দেয়া হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

আদেশে আরো বলা হয়েছে, সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বেতনসহ অন্যান্য পাওনা স্ব স্ব মাসেই গ্রহণ করতে হবে। একসঙ্গে একাধিক মাসের পাওনা অগ্রীম গ্রহণ করা যাবে না। 

ট্যাগ: মাউশি
দুই সপ্তাহের ব্যবধানে ৩ শিক্ষার্থীর মৃত্যু, চুয়েটে সব পুকুর…
  • ১৩ আগস্ট ২০২৬
বিএনপির প্রচারণায় অংশ নিয়ে শোকজ চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্নফা…
  • ১৩ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা কুব…
  • ১৩ আগস্ট ২০২৬
স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র-ওএমআর নিয়ে বোর্ডের জরুরি নির…
  • ১৩ আগস্ট ২০২৬
ফরিদপুরে নৈশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন এমপি
  • ১৩ আগস্ট ২০২৬
ডিস্ট্রিক্ট ক্রেডিট ইন্সপেক্টর নিয়োগ দেবে সিঙ্গার, আবেদন ১১…
  • ১৩ আগস্ট ২০২৬