স্কুলের গ্রীষ্মকালীন ছুটি বাতিলের আদেশ জারি আজ

২০ জুলাই ২০২৩, ১২:৫১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ক্লাসে শিক্ষার্থীরা

ক্লাসে শিক্ষার্থীরা © ফাইল ফটো

নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন এবং ৩০ নভেম্বরের মধ্যে সব শ্রেণির সিলেবাস ও বার্ষিক পরীক্ষা শেষ করতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) এ বিষয়ে আদেশ জারি করা হবে বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করে মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানান, গ্রীষ্মকালীন ছুটি বাতিলের বিষয়ে বৃহস্পতিবার আদেশ জারি করা হবে। 

এর আগে বুধবার (১৯ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভাশেষে মন্ত্রী এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। 

প্রসঙ্গত, শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই (বৃহস্পতিবার) হিজরি নববর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বহাল থাকবে। আগামী ২৩ জুলাই থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ছিল। তবে সেটি বাতিল করা হয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬