প্রশ্নফাঁসে জড়িত থাকায় ছয় শিক্ষক-কর্মচারীর এমপিও স্থগিত 

০৩ নভেম্বর ২০২২, ০৫:১০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
মাউশি

মাউশি © লোগো

এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িত থাকার ঘটনায় ছয় জন শিক্ষক-কর্মচারীর এমপিও স্থগিত করা হয়েছে। গত ১ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সই করা এ সংক্রান্ত এক আদেশ জারি হয়েছে।

তারা হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলাধীন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মো. আমিনুর রহমান, কৃষি বিষয়ের সহকারী শিক্ষক মো. হামিদুর রহমান, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক মো. সোহেল আল মামুন, অফিস সহকারী মো. আবু হানিফ এবং চতুর্থ শ্রেণির কর্মচারী মো. সুজন।

এছাড়া একই বিদ্যালয়ের ইসলাম ধর্ম বিষয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষক জুবাইর হোসাইনকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে। 

অফিস আদেশে বলা হয়, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলাধীন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষক-কর্মচারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর ধারা ১৮.১ (গ) এর পরিপন্থী অপরাধের জন্য তাদের এমপিও স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অফিস আদেশে এসব শিক্ষক-কর্মচারীদের এমপিও স্থগিতের বিষয়ে প্রয়োজনীয়ব্যবস্থা নিতে সাধারণ প্রশাসন শাখার উপপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬