প্রাক্তন শিক্ষার্থী মুস্তাফা হত্যার বিচার দাবিতে ঢাবি ক্যাম্পাসে মানববন্ধন

২০ জুন ২০২০, ০৪:৩৭ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মেহেদী মুস্তাফা হত্যার বিচারের দাবি জানিয়েছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আজ শনিবার (২০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিস্থ সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আরিফ হোসেন, জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, মুস্তাফা সহপাঠী হাসান রাশিদুজ্জামান বিপ্লবসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় হাসান রাশিদুজ্জামান বিপ্লব বলেন, আমার বন্ধু মুস্তাফাকে একদল সন্ত্রাসী হত্যা করেছে। তাকে আমরা আর ফিরে পাবো না। তবে যাদের দ্বারা বা যার দ্বারা সে নির্মমতার শিকার হয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।

প্রসঙ্গত, টাঙ্গাইলের ভূঞাপুরের সন্তান মেহেদী মুস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। পারিবারিক কলহের জের ধরে তিনি গত ১৬ জুন খুন হয়েছেন।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬