এসএসসির এক মাস কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী

১৬ জানুয়ারি ২০২০, ০৩:০৮ PM
শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী © ফাইল ফটো

আসন্ন্ এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ জন্য আগামী ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। কেউ কোচিং সেন্টার খোলা রাখলে তাদের ‍বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এ বছর সারাদেশে মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬