চবির হীরকজয়ন্তী ১৮ নভেম্বর, রেজিস্ট্রেশন শুরু শুক্রবার

২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৮ নভেম্বর উদযাপিত হবে হীরকজয়ন্তী উৎসব। এ উপলক্ষে আগামী শুক্রবার (৩০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন কার্যক্রম।

আজ বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রশাসন দপ্তর সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের তৃতীয় তলার ভিআইপি কক্ষে হীরকজয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হবে। একই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলনের।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হীরকজয়ন্তী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

প্রসঙ্গত, ১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়টিতে হীরকজয়ন্তী উৎসব উদ্‌যাপিত হবে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬