নুরদের ওপর হামলার বিচারের দাবিতে ফের কর্মসূচি ঘোষণা

১৬ জানুয়ারি ২০২০, ০১:১০ PM

© টিডিসি ফটো

গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর হামলার জড়িতদের ফের বিচার দাবি করেছে ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন থেকে এ বিচার দাবি করেন জোটের ১২টি ছাত্রসংগঠনের প্রতিনিধিরা। একই দাবিতে আগামী ২৩ জানুয়ারি দুপুরে ঢাবি ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’৷

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ। এসময় তিনি ৪ দফা দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে-ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ প্রক্টর গোলাম রব্বানীকে অপসারণ করতে হবে; প্রতিটি আবাসিক হলে প্রশাসনের তত্ত্বাধানে শিক্ষার্থীদের বৈধ সিট প্রদান করতে হবে। হলে হলে সন্ত্রাস, দখলদারিত্ব ও গণরুম-গেস্টরুমের নির্যাতন বন্ধ করতে হবে; ডাকসু ভবনে হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও বিচার করতে হবে; ক্যাম্পাসে সকল প্রকার হয়রানী বন্ধ করে সবার নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি নুরুল হক নুর, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর প্রমুখ।

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে নুরের ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। এ সময় নুরের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কয়েকজন ছাত্রসহ অন্তত ৩০ জন আহত হন।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬