ঢাবির খেলার মাঠ ভাড়া দেয়া বন্ধ হলো

১৪ জানুয়ারি ২০২০, ১০:১১ PM

কেন্দ্রীয় খেলার মাঠসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব মাঠ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধে পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকত এ ব্যপারে একটি চিঠি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেয়। মূলত তার প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত এলো।

এ ব্যাপারে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালককে নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসহ কয়েকটি আবাসিক হলের খেলার মাঠ নিয়মিত বহিরাগত প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিত।

সৈকত বলেন, বিশ্ববিদ্যালয়ের মাঠসমূহ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে আমি উপাচার্য বরাবর একটি চিঠি প্রেরণ করলে উপাচার্য স্যার এ বিষয়ে দ্রুত ব্যাবস্থা নিতে নির্দেশ দেন।

এর আগে উপাচার্য বরাবর আবেদনে সৈকত জানান, কেন্দ্রীয় খেলার মাঠ যত্রতত্র ভাড়া দেওয়ার কারণে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করতে পারছেনা। সেইসাথে কেন্দ্রীয় খেলার মাঠ ভাড়া নিয়ে মাইকে গান বাজার কারনে সাইন্স লাইব্রেরিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশোনার বিঘ্ন ঘটে। এছাড়াও মাঠ ভাড়া দেওয়ার কারণে বহিরাগত মানুষের বিশ্ববিদ্যালয়ে আনাগোনা হয় যার ফলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নানা নিরাপত্তাহীনতায় ভােগে। বিষয়টি নিয়ে ডাকসুর একাধিক প্রতিনিধির কাছে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন বলেও জানান ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬