ছাত্রলীগের হামলা: মেরুদণ্ডের দুটি হাড় ভেঙে গেছে নুরের

১৩ জানুয়ারি ২০২০, ০৯:০৫ PM

ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, ওই হামলায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। সোমবার জাতীয় একটি দৈনিকের সঙ্গে আলাপকালে নুর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

নুর বলেন, সেরে ওঠার আগেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়তে হয়েছে। এর পর থেকেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল মেরুদণ্ডের এমআরআই করানো হয়েছে। রেডিওলোজিস্ট বলেছেন, মেরুদণ্ডের অন্তত দুটি হাড় ভেঙে গেছে। তবে হাড়ের ভাঙা অংশ জায়গা থেকে সরে যায়নি। এমআরআই পরীক্ষার রিপোর্ট নিয়ে রাতে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন বলেও জানান ভিপি নুর।

হামলার পর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসুতে তার কক্ষ সিলগালা করে রাখা প্রসঙ্গে নুর বলেন, তদন্তের কথা বলে প্রায় ২০ দিন আমার কক্ষ তালা মেরে রাখা হয়েছে। উপাচার্য স্যার বলেছেন, শিগগিরই তারা কক্ষের তালা খুলে দেবেন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে নিজ কক্ষে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের হামলায় নুরসহ অন্তত ২৭ জন আহত হন।

কক্ষের আলো নিভিয়ে নুর ও সঙ্গে থাকা অন্য ছাত্রদের লাঠি ও রড দিয়ে পেটানো হয়। পরে নুরসহ অন্তত ১৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। নয় দিন চিকিৎসার পর তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি অভিযোগ করেন, পুরোপুরি সুস্থ হওয়ার আগেই তাকে ছাড়পত্র দিয়ে দেয়া হয়েছে।

 

‘বেকার তৈরির কারখানা হিসেবে কাজ করলে বিশ্ববিদ্যালয় রাখার অর…
  • ২৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশে জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় জাপানি বিনিয়…
  • ২৮ অক্টোবর ২০২৬
পাঁচ বছরে এক কোটি জনশক্তি পাঠানোর লক্ষ্য অর্জনে দক্ষ শ্রমিক…
  • ২৮ অক্টোবর ২০২৬
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে ড্যাব নেতাকর্মীদের মারধর,…
  • ২৮ অক্টোবর ২০২৬
বিদ্যালয় রক্ষায় নদী ভাঙন রোধ প্রকল্পে অনিয়মের অভিযোগ, মা…
  • ২৮ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • ২৮ অক্টোবর ২০২৬