ছাত্রদের খেলার বল লেগে আহত কলেজ শিক্ষক

১২ নভেম্বর ২০১৯, ০২:১৩ PM

© টিডিসি ফটো

ছাত্রদের খেলার বল চোখে লেগে গুরুতর আহত হয়েছেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মাকসুদা পারভিন।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর)  দুপুর ১টা ৩০ মিনিটে কলেজ মাঠে ইসলামিক স্টাডিজ বিভাগের মেয়েদের ব্যাডমিন্টন  টুর্নামেন্ট চলাকালে এই ঘটনা ঘটে।

জানা যায়,খেলা চলাকালে পরিদর্শক হিসেবে টেবিলে বসে ছিলেন মাকসুদা পারভিন। এমন সময় মাঠের অন্য পাশে কলেজের কিছু ছাত্র ক্রিকেট খেলছিল। হঠাৎ করেই বল এসে চোখে লেগে গুরুতর আহত হন তিনি।

এসময় শিক্ষার্থীরা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বাকি বিল্লাহ বলেন, ‘হঠাৎ করেই বল এসে ম্যাডামের চোখে লাগে। তিনি গুরুতর হয়েছেন।আমরা তাকে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যাবস্থা করেছি।’

‘বাংলাদেশ আগে বোলিং করলে অস্ট্রেলিয়া ৬০ রানে অলআউট হতে পারত’
  • ২৫ আগস্ট ২০২৬
কর্মসংস্থানের নতুন দুয়ার, সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে কা…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ বাসায় নিয়ে গেলেন বিভাগীয় প্রধান
  • ২৫ আগস্ট ২০২৬
সেনাসদস্য সেজে সড়কে ভুয়া তল্লাশি, আটক দুই প্রতারক
  • ২৫ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন ১০ হাজার ছাড়াল
  • ২৫ আগস্ট ২০২৬
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় পেছাল
  • ২৫ আগস্ট ২০২৬