কংক্রিটের শহরে গ্রামীণ পিঠার স্বাদ!

১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১৫ PM
উৎসবের বিভিন্ন স্টল। ইনসেটে হরেকরকম পিঠা

উৎসবের বিভিন্ন স্টল। ইনসেটে হরেকরকম পিঠা © টিডিসি ফটো

গ্রাম বাংলার অন্যতম একটি ঐতিহ্য হচ্ছে পিঠা। এই ঐতিহ্যকে ধরে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) প্রাঙ্গনে সোমবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী পিঠা উৎসব-২০১৯। ‘পিঠার স্বাদে এফবিএস-এর মাঠে’ এ স্লোগানকে সামনে নিয়ে এই উৎসবের আয়োজন করে ব্যবসায় শিক্ষা অনুষদ শাখা ছাত্রলীগ।

সোমবার ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বরিশাল, নোয়াখালী, শরিয়তপুর, ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেকে আসা দোকানীরা সেখানে ভ্রাম্যমাণ দোকান বসিয়েছেন। চিতল পিঠা, চন্দ্রপুলি, পাটিসাপটা, পাক্কনসহ গ্রাম বাংলার হরেকরকম পিঠার সমাহার নিয়ে সাজানো হয়েছে ছোট-ছোট দোকানগুলো। সোমবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দল বেঁধে ভিড় জমাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা খেতে।

মার্কেটিং ডিপার্টমেন্ট দ্বিতীয় বর্ষের ছাত্র মিনহাজুর রহমান পিঠা খেতে খেতে বলেন, শহুরে জীবনে গ্রামের ছোঁয়া পেয়ে ভীষণ ভাল লাগছে। উদ্যোগটা সত্যিই প্রশংসনীয়। সবুর মিয়া নামে এক দোকানী জানান, তাদের অঞ্চলের ঐতিহ্যবাহী প্রায় ১০-১৫ ধরণের পিঠা এখানে বিক্রি করছেন।

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রোম: গবেষণার স্বপ্নে নুরের বিশ্বমঞ…
  • ২৭ আগস্ট ২০২৬
টি-শার্ট নাড়িয়ে সাহায্যের আবেদন, নাটকীয়ভাবে কিশোরকে উদ্ধার…
  • ২৭ আগস্ট ২০২৬
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেপ্তার
  • ২৭ আগস্ট ২০২৬
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আসামিদের বিচার দাবিতে মান…
  • ২৭ আগস্ট ২০২৬
সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ ঘিরে আতঙ্ক
  • ২৭ আগস্ট ২০২৬
চীন কেন নেপালকে আগাম সতর্কতা জানায়নি, জবাবে যা জানাল দূতাবাস
  • ২৭ আগস্ট ২০২৬