দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেপ্তার

২৭ আগস্ট ২০২৬, ০২:২৫ PM
বাংলাদেশ পুলিশ লোগো

বাংলাদেশ পুলিশ লোগো © সংগৃহীত

বাংলাদেশ পুলিশ বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৬ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করেছে। এছাড়া, অন্যান্য মামলা ও অভিযানে গ্রেপ্তার হয়েছে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জন। বিশেষ অভিযান এবং অন্যান্য মামলায় মোট গ্রেপ্তার হয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের এআইজি এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

পুলিশ এ সময়ে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ, ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩শ' টি চকলেট বাজি উদ্ধার করেছে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল ১৫৩টি, শুটারগান ৪৮টি, এলজি ৪৫টি, রিভলবার ২৬টি, বন্দুক ১০৮টি, পাইপগান ২৬টি, শটগান ৭টি, রাইফেল ৭টি, এসএমজি ৩টি, এয়ারগান ১২টি ও পেনগান ১টি।
 
এছাড়া, অভিযান চলাকালে পুলিশ ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ, ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদক জাতীয় অন্যান্য দ্রব্য উদ্ধার করেছে। এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৩ হাজার ২২১টি মামলা ও ৩৪ হাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে অচেতন তরুণী বহনের ঘটনায় রহস্য বাড়ছে, টিম গঠন করে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
নজরুলের জীবন ও সাহিত্যকর্ম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে …
  • ২৭ আগস্ট ২০২৬
রাবিতে সংঘর্ষ; সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
  • ২৭ আগস্ট ২০২৬
বোল্টের রেকর্ডের চেয়েও দ্রুত দৌড়াল চীনা রোবট তিয়াংগং
  • ২৭ আগস্ট ২০২৬