সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ ঘিরে আতঙ্ক

২৭ আগস্ট ২০২৬, ০২:১০ PM
শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ পাওয়া গেছে

শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ পাওয়া গেছে © সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিনটি সাপ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯তম তলায় প্রথমে দুটি এবং পরে আরও একটি সাপ দেখা যায়। ওই তলাতেই শিক্ষামন্ত্রী ও সচিবের কার্যালয় রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক। তিনি গণমাধ্যমকে বলেন, ‘করিডোরে সাপের বিষয়টি শুনেছি। সত্য ঘটনা।’

সচিবালয়ের ১৯তম তলার মতো উঁচু ভবনের করিডোরে সাপের উপস্থিতিতে বিস্মিত হয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তারা জানান, ভবনের স্টোরেজসহ অন্য কোনো স্থানে আরও সাপ থাকতে পারে। এতে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে মন্ত্রণালয়ের কর্মচারীরা করিডোরে দেখা পাওয়া তিনটি সাপই মেরে ফেলেন। তবে সাপগুলো কোন প্রজাতির ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

একাদশে ৪ কোটায় ভর্তিযোগ্য শিক্ষার্থীর তালিকা প্রকাশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে ডুমুরভিত্তিক অ্যান্টিডায়াবেটিক ফাংশনাল ফুড ও …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি, দক্ষদের জন্য বড় সুযোগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কোচ সারোয়ার ইমরানের ‘বেফাঁস’ মন্তব্যে ক্ষুব্ধ বিসিবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অক্টোবরে ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬