গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আসামিদের বিচার দাবিতে মানববন্ধন

২৭ আগস্ট ২০২৬, ০২:১৩ PM
উপজেলা পরিষদের সামনে গৃহবধূ মিম আক্তারের পরিবার ও এলাকাবাসীর মাবববন্ধন

উপজেলা পরিষদের সামনে গৃহবধূ মিম আক্তারের পরিবার ও এলাকাবাসীর মাবববন্ধন © সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে গৃহবধূ মিম আক্তারকে যৌতুকের কারণে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার অভিযোগে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও স্থানীয় ব্যক্তিরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, গত ১৭ আগস্ট যৌতুকের দাবি পূরণ না করায় ও আসামি পন্নু কাজীর পরকীয়ার বিষয় জেনে ফেলায় মিম আক্তারকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করে দোচালা টিনের ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়।

আরও পড়ুন: ভর্তি কার্যক্রম নিয়ে সমন্বয়হীনতা, তিতুমীর কলেজে এসে ভোগান্তিতে ডিসিইউ শিক্ষার্থীরা

পরবর্তী সময়ে পুলিশে ও স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে ইউডি মামলা  হলেও ন্যায়বিচারের আশায় নিহত মিমের বাবা মো. আলামিন মণ্ডল বিজ্ঞ কালুখালী আমলি আদালতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা (সিআর মামলা) দায়ের করেন। মামলায় স্বামী মো. পন্নু কাজী (২৫), শ্বশুর মো. আলম কাজীসহ (৫০) মোট ৮ জনকে আসামি করা হয়েছে।

মানববন্ধন থেকে অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান নিহতের পরিবার ও সচেতন এলাকাবাসী।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬