বর্ণিল আয়োজনে ঢাবিতে সরস্বতী পূজা উদযাপন

১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৫ PM

শীতের শেষে যখন প্রকৃতিতে বসন্তের আমেজ ঠিক তখনই বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রতিবছরের মত এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে মহা ধুমধামের সাথে পালিত হচ্ছে সরস্বতী পূজা।

হিন্দুধর্ম মতে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে পৃথিবীতে আসেন দেবী সরস্বতী। সকাল থেকেই হলের পূজা মণ্ডপে শুরু হয় দেবীর উদ্দেশ্যে অঞ্জলি প্রদান। চলে বিকাল পর্যন্ত। হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা দেবীকে অর্চনা প্রদান করে দেবীর কাছে বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান বৃদ্ধির জন্য প্রার্থনা করেন।

এদিকে, জগন্নাথ হলের মাঠে পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ডিপার্টমেন্ট কর্তৃক আলাদা আলাদা পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানস্থলে গিয়ে দেখা যায়, হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন ধর্মের লোকজনও এসেছেন পূজা উদযাপন করতে। ফলে সরস্বতী পূজা এক সার্বজনীন উৎসবের রূপ পরিগ্রহ করে।

এ সম্পর্কে হলের শিক্ষার্থী স্বপ্নিল দাশ বলেন, ‘জগন্নাথ হলের সরস্বতীপূজায় একটু ভিন্নতা রয়েছে। সব ধর্মাবলম্বী মানুষের অংশগ্রহণের কারণে এটি একটি অসাম্প্রদায়িক উৎসবে পরিণত হয়েছে।’ এছাড়া পূজা উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অন্যদিকে, জগন্নাথ হল ছাড়াও ঢাবির রোকেয়া হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, শামসুন্নাহার হল ও কবি সুফিয়া কামাল হলেও পালিত হয়েছে সরস্বতীপূজা। পূজা উপলক্ষে মেয়েদের হলগুলো বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রোম: গবেষণার স্বপ্নে নুরের বিশ্বমঞ…
  • ২৭ আগস্ট ২০২৬
টি-শার্ট নাড়িয়ে সাহায্যের আবেদন, নাটকীয়ভাবে কিশোরকে উদ্ধার…
  • ২৭ আগস্ট ২০২৬
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেপ্তার
  • ২৭ আগস্ট ২০২৬
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আসামিদের বিচার দাবিতে মান…
  • ২৭ আগস্ট ২০২৬
সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ ঘিরে আতঙ্ক
  • ২৭ আগস্ট ২০২৬
চীন কেন নেপালকে আগাম সতর্কতা জানায়নি, জবাবে যা জানাল দূতাবাস
  • ২৭ আগস্ট ২০২৬