ঢাবির টি-শার্টে এবার ‘বিশ্ববিদ্যালয়’ বানানই ভুল!

০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫৯ PM
প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য। ইনসেটে টি-শার্টের ভুল বানানটা।

প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য। ইনসেটে টি-শার্টের ভুল বানানটা। © টিডিসি ফটো

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বিতরণ করা টি-শার্টে বানান ভুল পাওয়া গেছে। মঙ্গলবার রোকেয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বিতরণ করা টি-শার্টের পেছনে লেখা আছে ‘রোকেয়া হল ঢাকা বিশ্ববিদ্যায়ল’। এ ধরণের ভুল থাকায় হলের শিক্ষার্থীরা সমালোচনা করেছেন।

এর আগে বুধবার সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে নিম্নমানের টি-শার্ট ও অপর্যাপ্ত খাবার নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় হলটির শিক্ষার্থীরা। শুধু তাই নয়, টি-শার্টে আগুন জ্বালিয়েও বিক্ষোভ করতে দেখা যায় তাদেরকে।

জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রোকেয়া হলের ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের টি-শার্ট দেয়া হয়। তাছাড়া ওই অনুষ্ঠানে অংশ নেয়া হলের অন্যান্য শিক্ষার্থীদেরও টি-শার্ট দেয়া হয়। হল কর্তৃপক্ষ এসব টি-শার্ট সরবরাহ করে।

পর শিক্ষার্থীরা লক্ষ্য করেন, টি-শার্টের পেছনে লেখা আছে ‘রোকেয়া হল ঢাকা বিশ্ববিদ্যায়ল’, যেটি হবে ‘রোকেয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয়’। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের অনেকেই সমালোচনা করেন। মুমতাহিনা ফাহমি মৌলী নামের এক শিক্ষার্থী টি-শার্টের ছবিসহ ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘এই হলো আমাদের অবস্থা। আরেক শিক্ষার্থী বলেন, ‘বার্ষিক অনুষ্ঠানে এরকম ভুল মোটেই কাম্য নয়। কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়া দরকার’।

এই বিষয়ে জানতে হলের রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদাকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রোম: গবেষণার স্বপ্নে নুরের বিশ্বমঞ…
  • ২৭ আগস্ট ২০২৬
টি-শার্ট নাড়িয়ে সাহায্যের আবেদন, নাটকীয়ভাবে কিশোরকে উদ্ধার…
  • ২৭ আগস্ট ২০২৬
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেপ্তার
  • ২৭ আগস্ট ২০২৬
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আসামিদের বিচার দাবিতে মান…
  • ২৭ আগস্ট ২০২৬
সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ ঘিরে আতঙ্ক
  • ২৭ আগস্ট ২০২৬
চীন কেন নেপালকে আগাম সতর্কতা জানায়নি, জবাবে যা জানাল দূতাবাস
  • ২৭ আগস্ট ২০২৬