ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাপড় শুকাতে কাকতাড়ুয়া!

০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৪১ PM
কাকের মলত্যাগ হতে রক্ষা  পেতে অভিনব পদ্ধতি আবিষ্কার

কাকের মলত্যাগ হতে রক্ষা পেতে অভিনব পদ্ধতি আবিষ্কার © টিডিসি ফটো

ফসলের ক্ষেতে কাকতাড়ুয়ার ব্যবহার বহুকালের। আবহমানকাল থেকে এ কৌশলে ফলও পাচ্ছেন চাষীরা। এবার কাকসহ বিভিন্ন পাখি থেকে কাপড় রক্ষায় কাকতাড়ুয়ার অভিনব ব্যবহার দেখালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ আল আসাদ।

বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলে কাগজে তৈরি কাকতাড়ুয়ার মাধ্যমে ধোয়া কাপড় ময়লা হওয়া হতে রক্ষা করছেন তিনি। তার এ কৌশল প্রয়োগ একদিকে চমৎকৃত করেছে শিক্ষার্থীদেরকে অন্যদিকে এটি ব্যবহারে তারা উদ্বুদ্ধও হচ্ছেন। 

কথায় আছে, প্রয়োজনই উদ্ভাবনের জনক। এ কথাটি আসাদ আবারও প্রমাণ করলেন। ইট-পাথরের ঢাকায় কাকতাড়ুয়ার ব্যবহার করলেন তিনি। হলের বারান্দায় কাপড়-চোপড়কে ধুয়ে শুকাতে দেয়া হলে ওই কাপড়ে প্রায় মলত্যাগ করে দেয় কাক। এ থেকে রক্ষা পেতেই এমনই এক অভিনব পদ্ধতি ব্যবহার করেছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্র আসাদ। 

এ ব্যাপারে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জাহিদ আল আসাদ বলেন, ‘কাকের সাথে আমার শত্রুতা বহু পুরোনো! যখনই করিডোরে কাপড় শুকাতে দেই, তখনই নষ্ট করে দেয়। তাই বাধ্য হয়ে এ পদ্ধতির আশ্রয় নিয়েছি’।

কবি জসীম উদ্দীন হলে গিয়ে দেখা যায়, চারতলার একপাশে বারান্দায় কাপড়ের পাশে কিছু কাগজে আঁকা কাকতাড়ুয়া ঝুলানো। এ পদ্ধতিতে কাজ হয়েছে কিনা জানতে চাইলে জাহিদ বলেন, ‘এটা যথেষ্ট কার্যকর। কাক এখন ভয়ে কাপড়ের ত্রিসীমানায় ঘেঁষার সাহস পাচ্ছে না’।

কাকতাড়ুয়া কী?

শরীফ খানের ‘বাংলাদেশের পাখি’ বইয়ে বলা হয়, কাকতাড়ুয়া হচ্ছে কাক কিংবা অন্যান্য পশু-পাখিকে ভয় দেখানোর জন্যে জমিতে রক্ষিত মানুষের প্রতিকৃতি বিশেষ। এর মাধ্যমে পশু-পাখিকে ক্ষেতের ফসল কিংবা বীজের রক্ষণাবেক্ষনের লক্ষ্যে নিরুৎসাহিত করা হয়। ফসলের জন্য ক্ষতিকর পাখির আক্রমণ থেকে রক্ষা পাবার উদ্দেশ্যেই মূলতঃ মাঠে কাকতাড়ুয়া দাঁড় করানো অবস্থায় রাখা হয়। অনেকক্ষেত্রে কাকদের ভয় দেখানোর জন্য অন্য একটা কাক মেরে উঁচু জায়গায় ঝুঁলিয়ে রাখা হয়।

সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা, আইনানুগ ব্যবস্থা গ্রহণে…
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
  • ২৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে অচেতন তরুণী বহনের ঘটনায় রহস্য বাড়ছে, টিম গঠন করে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬