১১ মার্চে ডাকসু নির্বাচন চায় ছাত্রলীগ

০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১৪ PM
ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক

ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন ঘোষিত ১১ মার্চে অনুষ্ঠিত হওয়ার দাবি জানিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, দীর্ঘ আটাশ বছর পর  ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু ছাত্রদলসহ যারা নির্বাচন পেছানোর দাবি তুলছে তা মানা হবে না। আমারা চাই, দীর্ঘ আটাশ বছরের বন্ধ্যাত্ব ঘুচুক। বাংলাদেশের সঠিক নেতৃত্ব গড়ে উঠুক। ডাকসু নির্বাচন হোক। 

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ক্যাম্পাসে বেশ কয়েকটি ছাত্র সংগঠনের ডাকসু নির্বাচন পিছানোর দাবির প্রসঙ্গে শোভন বলেন,  ডাকসু নির্বাচন পিছানো নিয়ে বেশ কয়েকটি ছাত্র সংগঠন বলতে আমরা জানি যে ছাত্রদল বিষয়টি জানিয়েছে। তাছাড়া যত ক্রিয়াশীল সংগঠন আছে সেই সংগঠন যথা সময়ে ডাকসু নির্বাচন চাচ্ছে। দেখবেন বিশ্ববিদ্যালয়ের  ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো যেমন ছাত্র মৈত্রী ছাত্র ইউনিয়ন তারা কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার জন্য মিছিলও করেছে। আর এটা পিছানো না পিছানো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিষয়।  কিন্তু আমারা চাই দীর্ঘ আটাশ বছর পর একটা বন্ধ্যাত্ব ঘুচুক। বাংলাদেশের সঠিক নেতৃত্ব গড়ে উঠুক । যারা আগামী দিনের নেতৃত্ব দেবে তরুণ নেতৃত্ব। আমরা যারা বঙ্গবন্ধুর সোনার বাংলা চেয়েছি, এর জন্য সৎ মেধাবী নেতৃত্ব গড়ে উঠুক এই ডাকসু নির্বাচনের মাধ্যেমে।

বৃহস্পতিবার ছাত্রদলের ক্যাম্পাসে প্রবেশ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মরক লিপি প্রদানের ব্যাপারে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, দেখুন আমরা এর আগেও বলেছি ১০ বছর আগে ছাত্রদল আনুষ্ঠানিক ভাবে ক্যাম্পাস ছেড়েছিল এর মধ্যে লাস্ট দশ বছরে তারা আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসে আসার  প্রচেষ্টা ছিলো না।  একটা কথা বলেছি না কানলে মাও দুধ দেয় না। তারা চেষ্টা করেনি। তারা উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানো চেষ্টা করেছে।    

আজকে তারা দেখেছে ক্যাম্পাসের পরিবেশ। এর আগেও তারা পরিবেশ পরিচিতির মিটিংয়ে এসেছে তিনবার। তারা খুব সুন্দর ভাবে বলেছে যে তার নিরাপদ ফিল করছে। আজকে তারা সাংগঠনিক ভাবে মাননীয় ভিসির কাছে স্মারক লিপি দিতে একশ প্লাস । কোনো প্রকার ঝামেলা ছাড়াই কোনো অরাজকতার পরিস্থিতি ছিলো না।  আমরা বলবো তারা এভাবেই আসুক । সাধারণ পরিবেশই তারা পাবে। তাদের সাংগঠনিক কাজে কখনই আমরা বাধা প্রদান করবো না । 

এসময় রব্বানী ছাত্রলীগের প্যানেল সম্পর্কে বলেন, ১১ মার্চ নির্বাচন হবে বলে আমরা আশাবাদী । ছাত্রলীগের প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে ডাকসু কেন্দ্রিক আমাদের কার্যক্রম শুরু হেয়ে গিয়েছে ।  নির্বাচনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আন্তরিক ছাত্রলীগও অনেক আন্তরিক।  

 

সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা , আইনানুগ ব্যবস্থা গ্রহণ…
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
  • ২৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে অচেতন তরুণী বহনের ঘটনায় রহস্য বাড়ছে, টিম গঠন করে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬