ডাকসু নির্বাচন

ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নেই: লেলিন

০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩৮ PM
 এস এম পারভেজ লেনিন

 এস এম পারভেজ লেনিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ক্যাম্পাসে গণতান্ত্রিক ও মত প্রকাশের পরিবেশের নেই বলে দাবি করছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের একাংশের সভাপতি এস এম পারভেজ লেনিন। তিনি বলেন, কয়েকদিন আগে ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের উপর দু’দফা হামলা চলছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচন ৩ মাস পেছানো এবং ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করাসহ সাতদফা দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি দেন। এ প্রসঙ্গে সাংবাদিকরা ছাত্র ফেডারেশনের সভাপতি এস এম পারভেজ লেনিনের কাছে জানতে চাইলে এ সব কথা জানান।

তিনি বলেন, নিয়মিত গেস্টরুমে নির্যাতন চলছে, এমনকি ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের উপর দু’দফা হামলা চলছে। ক্যাম্পাসে গণতান্ত্রিক বা মত প্রকাশের পরিবেশ নেই। নির্বাচন দু-এক সপ্তাহ পেছালেও মার্চের মধ্যে হওয়া উচিত। কারণ, এর বেশি পেছালে নির্বাচনা না হওয়ার সম্ভাবনা আছে। আমরা অতীত থেকে জানি, একাধিক বার নির্বাচনের উদ্যোগ নিয়েও তা ভুলে গেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পরে নির্বাচন হয়নি।

সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা , আইনানুগ ব্যবস্থা গ্রহণ…
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
  • ২৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে অচেতন তরুণী বহনের ঘটনায় রহস্য বাড়ছে, টিম গঠন করে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬