ডাকসু নির্বাচন ৩ মাস পেছানোর দাবি ছাত্রদলের

০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১০ PM
উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান শেষে ছাত্রদলের ব্রিফিং

উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান শেষে ছাত্রদলের ব্রিফিং

ডাকসু নির্বাচন ৩ মাস পেছানো এবং ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করাসহ সাত দফা দাবি জানিয়েছে জাতীয়বাদী ছাত্রদল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে দেয়া স্মারকলিপিতে এই দাবি জানায় দলটি।

স্মারকলিপিতে বলা হয়, নির্বাচনের জন্য অন্তত ৩ মাস সকল ছাত্র সংগঠনের সহাবস্থান প্রয়োজন, এরপরই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হোক। এতে প্রচার-প্রচারণার ক্ষেত্রে ছাত্রদলকে সমান সুযোগ দেয়ার দাবিও জানায় দলটি।

এদিকে স্মারকলিপি প্রদান শেষে ছাত্রদল নেতাদের মধুর ক্যান্টিনে যাওয়ার ঘোষণা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। উপাচার্য অফিস থেকে বের হয়ে অপরাজেয় বাংলার পাদদেশ দিয়ে টিএসসি হয়ে ক্যাম্পাস ছেড়েছে তারা।

এর আগে উপাচার্যকে দেয়া স্মারকলিপিতে ছাত্রদল জানায়, অংশগ্রহণমূলক ও ভীতিহীন পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে হলগুলো থেকে ভোটকেন্দ্র একাডেমিক ভবনগুলোতে স্থানান্তর করতে হবে। এতে করে হলের আবাসিক ও অনাবাসিক ছাত্ররা নির্ভয়ে ভোট দেয়ার সুযোগ পাবে।

এছাড়াও ৩০ বছরের যে বয়সসমী বেধে দেয়া হয়েছে তা বাতিল; ডাকসু নির্বাচন পরিচালনা ও উপদেষ্টা কমিটির পুনর্গঠন এবং কমিটিতে তুলনামূলক নিরপেক্ষ ও গ্রহণযোগ্য শিক্ষকদের নিয়ে কমিটি গঠন; বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর চালানো হামলা-নির্যাতন বন্ধ এবং ডাকসু গঠনতন্ত্রে সন্নিবেশিত ৫-এর (এ) অগণতান্ত্রিক ধারা সংশোধনের দাবি জানানো হয়।

 

স্মারকলিপির প্রথম পৃষ্ঠা
দ্বিতীয় ও শেষ পৃষ্ঠা

প্রসঙ্গত, দীর্ঘ ২৯ বছর পরে আগামী মার্চে নির্বাচনের তোড়জোড় চলছে। শিঘ্রিই ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। এজন্য দফায় দফায় চলছে বৈঠক। প্রতিদিনই ব্যস্ত সময় কাটাচ্ছেন উপাচার্য রিটার্নিং কর্মকর্তারাসহ ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। এরই মধ্যে প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে ছাত্র সংগঠনগুলোর।

সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা , আইনানুগ ব্যবস্থা গ্রহণ…
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
  • ২৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে অচেতন তরুণী বহনের ঘটনায় রহস্য বাড়ছে, টিম গঠন করে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬