অজ্ঞান পার্টির খপ্পরে ঢাবি শিক্ষক

০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৭ PM
অধ্যাপক সাইদুল আরেফিন

অধ্যাপক সাইদুল আরেফিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউটের অধ্যাপক সাইদুল আরেফিনকে (৫০) শাহবাগ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল ৪ টার দিকে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার পাশ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাবি’র সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক আতিকুর রহমান জানান, অধ্যাপক সাইদুল বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড ব্রিটিশ কাউন্সিলের পাশে থাকেন। কুমিল্লা থেকে তিনি বুধবার ঢাকায় সায়দাবাদ আসেন। সেখান থেকে রিকশাযোগে বাসায় ফেরার পথে তিনি অচেতন হয়ে পড়েন। পরে রিকশাচালক তাকে কদম ফোয়ারার পাশে রেখে চলে যায়। এরপরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় তার সঙ্গে থাকা মানিব্যাগ, ঘড়ি, ব্যাগ কিছুই পাওয়া যায়নি বলে জানান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, স্টমাক ওয়াশ করানোর পর ঢাবি অধ্যাপককে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রোম: গবেষণার স্বপ্নে নুরের বিশ্বমঞ…
  • ২৭ আগস্ট ২০২৬
টি-শার্ট নাড়িয়ে সাহায্যের আবেদন, নাটকীয়ভাবে কিশোরকে উদ্ধার…
  • ২৭ আগস্ট ২০২৬
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেপ্তার
  • ২৭ আগস্ট ২০২৬
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আসামিদের বিচার দাবিতে মান…
  • ২৭ আগস্ট ২০২৬
সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ ঘিরে আতঙ্ক
  • ২৭ আগস্ট ২০২৬
চীন কেন নেপালকে আগাম সতর্কতা জানায়নি, জবাবে যা জানাল দূতাবাস
  • ২৭ আগস্ট ২০২৬